সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে আইনজীবীর অসদাচরনের ভিডিও ফাঁস
সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে আইনজীবীর অসদাচরনের ভিডিও ফাঁস
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের সাথে এক আইনজীবীর অসদাচরেনর ঘটনা ঘটেছে। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সংবাদমাধ্যমের হাতে এসেছে। ভিডিওতে দেখা গেছে, সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির স্বঘোষিত সদস্য সচিব অ্যাড. নুরুল আমিন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে উচ্চবাক্য বিনিময় করছেন।
সরকারি পদ ও বেতন-ভাতাভুক্ত একজন কর্মকর্তা হয়েও দায়িত্বে থাকা কর্মকর্তার সাথে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ এবং উদ্দেশ্যপ্রণোদিত ছাত্রলীগ নেতা বানানোর ভিত্তিহীন অভিযোগ তুলতেও শোনা গেছে ওই ভিডিওতে। এ ঘটনায় সাতক্ষীরার সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভিডিওর কথোপকথনে আরও উঠে আসে যে, ওই আইনজীবী দাবি করেন- আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ১৪টি মামলার শিকার হয়েছেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস অত্যন্ত ধৈর্য্যরে সাথে তার বক্তব্য শোনেন এবং আইনগতভাবে কাজ করার কথা বলেন। কিন্তু ওই আইনজীবী কোনো নিয়ম বা দাপ্তরিক শিষ্টাচার না মেনে বার বার নিজের যুক্তির পক্ষেই উচ্চস্বরে কথা বলতে থাকেন এবং বিভিন্ন দপ্তরে অসত্য তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান।
দায়িত্বরত একজন অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত আচরণ ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টরা। প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গের এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও উঠেছে।
জেলার সচেতন মহলের দাবি, ‘সম্প্রতি সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের কার্যালয়ে গিয়ে জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব কোন সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য ছাড়াই প্রশাসনের সামনে আঙুল উচিয়ে মনগড়া ও ভিত্তিহীন অভিযোগ তোলা নতুন স্বৈর-শাসনের প্রতিচ্ছবি’।
এছাড়া সরকারের ভাতাভোগী ভিপি কৌশুলী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া, অশালীন বক্তব্য অসদাচরণের সামিল। এমনকি আইনজীবী সমিতিতে নিজের পদ পদবী কাজে লাগিয়ে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মানব বন্ধনের ঘোষণা দেওয়াও অসদাচরণ বলে মনে করেন জেলার সচেতন মহল।
অপরদিকে বুধবার (২৮ অক্টোবর) সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন এর নিজ ঘোষিত মানববন্ধনে দেখা গেছে মাত্র ৫/৬ জন আইনজীবী তার সাথে দাড়িয়ে আছেন, যেখানে জেলা আইনজীবী সমিতির সদস্য প্রায় ৭০০ জন। এমনকি সেখানে কয়েকজন সচেতন আইনজীবীকে মানববন্ধনের বিরুদ্ধে গিয়ে তাকে বয়কট করার কথাও বলেন।

Leave a Reply