তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের বার্ষিক সম্মলন অনুষ্ঠিত
তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের বার্ষিক সম্মলন অনুষ্ঠিত
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালী করন প্রকল্পের আওতায় নেটওয়ার্কের সদস্য, সরকারী বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজ এবং কমিউনিটির নেতৃবৃন্দ নিয়ে আঞ্চলিক পর্যায়ের বার্ষিক জলবায়ু সম্মলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার আশা।
জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্ক কমিটির সহ সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান ও তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এসময় অন্যান্যের মধ্যে নেটওয়ার্কের সভাপতি হাসিনা পারভিন, সদস্য ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, ইউপি সদস্য শিরিনা খাতুন প্রভাষক কামরুজ্জামান, গাজী শহিদুল্লাহ, রেবেকা খাতুন, টুম্পা খাতুন, মোবারক হোসেন, সাংবাদিক জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, কমিটির সদস্য দিলীপ সানা, আব্দুল আলিম, রাশেদ সানা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মিডিয়ার মাধ্যমে বিগত দিনের কার্যক্রম উপস্থাপন করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কমিউনিটি মেবিলাজার বিরাম কুমার ঘোষ। সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব উদ্যোগ ও ভবিষ্যৎ করণীয় এবং পরবর্তী সময়ে কিভাবে এই কমিটি কাজ করবে তার কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply