ঢাকাWednesday , 28 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে বিএনপি নেতা ময়নার সংবাদ সম্মেলন

Majharul islam ঢাকা
আপডেট: 28 October 2026, 23:18

আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে বিএনপি নেতা ময়নার সংবাদ সম্মেলন

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, ছবি বিকৃত করে প্রচার এবং হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা শেখ গোলাম কুদ্দুস (ময়না)।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ২০০৯ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার ছেলে বর্তমানে খুলনা সিটি কর্পোরেশনে ২৬ নং ওয়ার্ডে যুবদলের সদস্য সচিব। আমার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত।

আমি দরগাহপুর ইউনিয়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছি। অন্যায়-অনিয়মের প্রতিবাদ এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার কারণে একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি ও কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কাজী আলাউদ্দীনের ধানের শীষ প্রতীকের পক্ষে আমি নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার কারণে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এছাড়া আমার ছবি বিকৃত করে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অন্য দলের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত করে প্রচার চালিয়ে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এমনকি আমাকে হুমকি-ধামকি দেওয়া হয়েছে।

বিএনপির রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় বাধা-বিপত্তি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছি, এসবের পরও আমি দলের আদর্শে অবিচল রয়েছি।

আগামী ইউপি নির্বাচনে দরগাহপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। ইউনিয়নকে চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিমুক্ত করে একটি মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করে চলেছি।

নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধামকির অভিযোগ তুলে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এসময় দরহাহপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সবুজ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com