ঢাকাWednesday , 28 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মুক্তি ফাউন্ডেশনের হোইফা প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

Majharul islam ঢাকা
আপডেট: 28 October 2026, 23:23

তালায় মুক্তি ফাউন্ডেশনের হোইফা প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
‎তালা প্রতিনিধি:
‎সাতক্ষীরার তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ToGETHER-2.0 কর্মসূচির আওতায় বাস্তবায়িত HOIFA প্রকল্পের লার্নিং, রিফ্লেকশন ও এক্সিট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে তালা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালয় সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ।
‎বক্তব্য রাখেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ও ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা প্রমুখ।
‎এসময় জানানো হয়, জলবায়ু পরিবর্তনজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত তালা উপজেলার ইসলামকাটি, মাগুরা ও জালালপুর ইউনিয়নের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে HOIFA প্রকল্প বাস্তবায়িত হয়। প্রকল্পের আওতায় ৫১৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্যসামগ্রীর প্যাকেজ এবং ৫৯৩টি পরিবারকে জনপ্রতি ১০ হাজার টাকা করে বহুমুখী নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এসব সহায়তার মূল লক্ষ্য ছিল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্যোগকালীন সংকট মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধি করা।
‎কর্মশালায় মুক্তি ফাউন্ডেশনের MEAL and Documentation Officer মোছা. কানিজ ফাতেমা প্রকল্পের কার্যক্রম, অর্জন, অভিজ্ঞতা ও বাস্তবায়নকালীন চ্যালেঞ্জ তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণকারীরা প্রকল্পের ইতিবাচক প্রভাব, ভবিষ্যৎ কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তি ফাউন্ডেশনের ToGETHER-2.0 প্রকল্পের ফোকাল পারসন জোসেফ মণ্ডল।
‎কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, প্রকল্পের উপকারভোগী এবং মুক্তি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com