সাতক্ষীরা পুলিশ সুপারের আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন
সাতক্ষীরা পুলিশ সুপারের আশাশুনির বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন
সমীর রায়, আশাশুনি : আসন্ন শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে আশাশুনির বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
শনিবার বিকেলে উপজেলার বুধহাটা সুবর্ণ বণিক পাড়া পূজা মণ্ডপ ও বুধহাটা কাছারিবাড়ি দুর্গা মন্দির পরিদর্শন করে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও জেনারেটর রাখা বাধ্যতামূলক। সাতক্ষীরা জেলার ৬০৯টি মণ্ডপে ইতোমধ্যেই ক্যামেরা স্থাপন করা হয়েছে।বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে সারা বিশ্বে সমাদৃত, সেই সুনাম অক্ষুন্ন রাখতে আমরা বদ্ধপরিকর।
এদিন তিনি বুধহাটা সুবর্ণ বণিকপাড়া পূজা মন্ডপ, বুধহাটা কাছারীবাড়ী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, মহেশ্বরকাটি সার্বজনীন দুর্গা মন্দির, বুড়িয়া সার্বজনীন দুর্গা মন্দির, গোয়ালডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মিঠুন কুমার সরকার, সার্কেল এসপি (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।

Leave a Reply