তালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান
তালায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রথম পর্যায়ের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।
এ সময় সমাজসেবা কার্যালয়ের তৌফিক ইমরান, অসিত রায়, ইমদাদুল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply