আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের চেষ্টায় কাঠ মিস্ত্রী আটক
আশাশুনিতে ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের চেষ্টায় কাঠ মিস্ত্রী আটক
সমীর রায়, আশাশুনি :
আশাশুনির গুনাকরকাটি গ্রামে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামে এক ফার্নিচার মিস্ত্রিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে গুনাকরকাটি বাজারে রবিউল ইসলামের ফার্নিচার দোকান থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী গুনাকরকাটি গ্রামের কালাম সরদারের স্ত্রী হামিদা খাতুন জানান, ঘটনার সময় আমি চাউলের চাতানে কাজ করছিলাম। হঠাৎ দেখি রবিউল মিস্ত্রী চতুর্থ শ্রেণীর ঐ শিক্ষার্থীকে অচেতন অবস্থায় বাইরে ফেলে রেখে তড়িঘড়ি করে দোকান বন্ধ করে চলে যাচ্ছেন। আমি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অচেতন মেয়েটিকে উদ্ধার করে মাথায় পানি দিয়ে সুস্থ করে তুলি। শিশুটির কাছে ঘটনার বর্ণনা শুনে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে ওর পরিবারের কাছে ঘটনা খুলে বলি। বিষয়টি জানাজানি হলে, স্থানীয়রা অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করে রাখে। পরে আশাশুনি থানা পুলিশের এস আই আনজির হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা-মাতা সহ স্থানীয়রা রবিউল ইসলামের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের জোর দাবি জানান।
এ ব্যাপারে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিদুর রহমান জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply