তালার হাজরাকাটি গ্রামে নতুন মসজিদ নির্মাণকাজ উদ্বোধন
তালার হাজরাকাটি গ্রামে নতুন মসজিদ নির্মাণকাজ উদ্বোধন
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বিলে নতুন একটি মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) স্থানীয়দের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় একটি মসজিদের দাবি ছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় দানশীল ব্যক্তি আলহাজ সাত্তার সরদারের দান করা জমিতে এই মসজিদ নির্মাণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ উপ-পরিদর্শক বজলুর রহমান বিশ্বাস, সাবেক ইউপি সদস্য শেখ আক্কাজ আলী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম বিশ্বাস, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসেম সরদারসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা।
নির্মাণকাজের তত্ত্বাবধানে রয়েছেন মো. সাদ্দাম হোসেন, মোহাম্মদ আরিয়ান ইসলাম ও মো. রফিকুল ইসলাম নয়ন।
মসজিদ নির্মান উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত মোনাজাতে দেশ, জাতী ও মুসলিম উম্মাহ’র শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

Leave a Reply