ঢাকাTuesday , 6 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ

Majharul islam ঢাকা
আপডেট: 6 October 2026, 23:24

সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কমিউনিটির স্বেচ্ছাসেবী শাখা Volunteers of Satkhira Community (VoSC)-এর ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্কে এ উপলক্ষে আয়োজিত কার্যক্রমে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতে আইডি কার্ড তুলে দেওয়া হয়।

এ সময় কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও পরিকল্পিত, সংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।

আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি, সহ-সভাপতি (পরিকল্পনা ও কৌশল) সালাউদ্দীন সাবাদ, সহ-সভাপতি (কার্যক্রম ও মাঠপরিচালনা) তাসকিন আহমেদ রিপন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, সহ-সাধারণ সম্পাদক ফারহিয়া ইয়াসমিন কেয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মল্লিক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইরা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুর রহমান, সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রম সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রম সম্পাদক এস এম ফয়সাল রুহানী, পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক শেখ অন্তর হোসাইন, সহ-পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক অলিউল্লাহ রাহমান, প্রচার ও যোগাযোগ সম্পাদক রাকিবুল হাসান, সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক এজাজ আহম্মাদ, মিডিয়া ও ডকুমেন্টেশন সম্পাদক রাতিম আহম্মেদ এবং কোষাধ্যক্ষ শাহিন ফরহাদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির সদস্যরা নিজ নিজ দায়িত্ব অনুযায়ী সংগঠনের সামাজিক সচেতনতা, মানবিক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখবেন।

সাতক্ষীরা কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে সাতক্ষীরার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও পরিকল্পিত ও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা : আটক ৩

05 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com