পদ্মপুকুরে রাতের আধারে মাহফিলের গেট ছিঁড়ে ফেললো দুবৃত্তরা
পদ্মপুকুরে রাতের আধারে মাহফিলের গেট ছিঁড়ে ফেললো দুবৃত্তরা
স.ম মুজাহিদ, পদ্মপুকুর (শ্যামনগর)প্রতিনিধিঃ
পদ্মপুকুরে দারুল কুরআন মডেল মাদ্রাসা’র দুই দিন ব্যাপি ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে আজ (১৪ অক্টোবর) বুধবার চন্ডিপুর হাজী মোড়ে নির্মিত গেট রাতের আঁধারে ধরালো ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।বিশেষ করে একই ইউনিয়নে গত(১৩ অক্টোবর মঙ্গলবার)চন্ডিপুর নদীরধার জেলে আহসান শেখের আনুমানিক এগারো লক্ষ টাকার জাল কাছি ড্রামসহ সাগরে যাওয়ার সকল সরঞ্জাম আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুবৃত্তরা সেজন্য ইউনিয়নের সকল সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মাহফিলের গেটটি ছিঁড়ে ফেলে। সকালে বিষয়টি নজরে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ ঘটনায় কারা জড়িত, কী কারণে গেটটি ছিঁড়ে ফেলা হয়েছে এবং এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply