ঢাকাThursday , 1 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ্মপুকুরে বেড়িবাঁধের বড় ঝুঁকি অবৈধ ‘নাইনটি’, হুমকির মুখে জনপদ

Majharul islam ঢাকা
আপডেট: 1 October 2026, 07:05

পদ্মপুকুরে বেড়িবাঁধের বড় ঝুঁকি অবৈধ ‘নাইনটি’, হুমকির মুখে জনপদ

স.ম মুজাহিদ, পদ্মপুকুর (শ্যামনগর) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধের ওপর অবৈধভাবে ‘নাইনটি’ (পাইপ ও স্লুইসজাতীয় স্থাপনা) স্থাপন করায় গোটা এলাকার বাঁধের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। দীর্ঘ দিন ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে যত্রতত্র এসব অবৈধ নাইনটি বসালেও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অসাধু মৎস্য ঘের ব্যবসায়ীদের স্বার্থে অপরিকল্পিতভাবে ও নিয়মবহির্ভূতভাবে বেড়িবাঁধের উপর বসানো এসব ‘নাইনটি’ দিয়ে জোয়ার-ভাটার পানি ওঠা-নামা করায় বাঁধের অভ্যন্তরীণ কাঠামো দুর্বল হয়ে পড়ছে। ফলে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন উপকূলবাসী। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অতিরিক্ত জোয়ারের সময় উপকূলের একমাত্র ভরসা এই বেড়িবাঁধ। কিন্তু বাঁধ কেটে বা ক্ষতিগ্রস্ত করে এমন অবৈধ নাইনটি বসানোর কারণে আসন্ন দুর্যোগে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রায়হানুল ইসলাম রাহাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, যারা ওয়াপদা কেটে অবৈধভাবে নাইন্টি পাইপ বসিয়ে লোনা পানি ওঠা-নামা করাচ্ছেন এবং এর মাধ্যমে কৃষিজমি ও বেড়িবাঁধের ক্ষতি করছেন—তাদের বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়ার সময় এসেছে। ব্যক্তিস্বার্থে এলাকার কৃষি, রাস্তা ও বেড়িবাঁধ ধ্বংস হতে দেওয়া যায় না। তিনি অবৈধ নাইন্টি পাইপ অপসারণ ও বাঁধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এদিকে এলাকার সচেতন মহল অবিলম্বে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশগুলো জরুরি ভিত্তিতে সংস্কার এবং নিয়মিত নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com