ঢাকাWednesday , 30 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় সরকারি বরাদ্দে পানির পাইপ স্থাপন

Majharul islam ঢাকা
আপডেট: 30 September 2026, 19:33

খাজরায় সরকারি বরাদ্দে পানির পাইপ স্থাপন

নুরুল ইসলাম, (খাজরা) আশাশুনি প্রতিনিধি:

আশাশুনির খাজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের খাজরা গ্রামে কপোতাক্ষ নদ খনন করার পরে ওয়াপদার পাশ্ববর্তী এলাকায় পানি নিষ্কাশনের জন্য সরকারি বরাদ্দে পাইপ লাইন স্থাপনের কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার(৩০ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পাইপ লাইন কাজের উদ্বোধন করেন খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী ।
অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা আব্দুল হক সানা ,গ্রাম ডাক্তার নজরুল ইসলাম,আমিনুর রহমান গাইন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল ও ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান গাইন, মোঃ বুলু হোসেন,মোঃ আমিরুল ইসলাম, মোঃ ফরিদুল ইসলাম ,রমজান আলী গাজী, সিদ্দিক গাজী সহ স্থানীয় সকল দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় কপোতাক্ষ নদের খাজরা ইউনিয়নের উত্তর খাজরা শরীফুলের মোড় সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশনের পাইপ লাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়।
এর ফলে প্রায় ৮০০ শত বিঘা জমির পানি নিষ্কাশন হবে। মৎস্য ও ধান্য চাষে সরাসরি উপকার পাবে ছোটবড় প্রান্তিক কৃষক। জলাবদ্ধতার হাত থেকে কাঁচা ঘরবাড়ি রক্ষা পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ওয়ার্ডের সর্বস্তরের প্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের দুর্ভোগ লাঘবে সরকারি এ জাতীয় উদ্যোগ গুলোকে যথাযথভাবে কাজে লাগানোর উপর গুরুত্বআরোপ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গের সার্বিক অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযান; ৪ ব্যবসায়ীকে জরিমানা

29 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com