ঢাকাWednesday , 30 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈশ্বরীপুরে জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালি ও আলোচনা সভা

Majharul islam ঢাকা
আপডেট: 30 September 2026, 19:42

ঈশ্বরীপুরে জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালি ও আলোচনা সভা

হাবিবুল্লাহ বাহার: 

“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের ঈশ্বরীপুরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ডিআরআরএ’র Participatory Action for Capacity Enhancement (PACE) প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের আর্থিক সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে ওপিডির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তি, নারী ও কন্যা শিশুরা অংশ নেন।

পরে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম শফিউল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস।

সভায় ইউনিয়ন পরিষদের সচিব মো. আবুল হোসেন, ইউপি সদস্য মজিদা মোক্তার, কমলা রানী মৃধা, ফরিদা খাতুন, আবুল কালাম আজাদ, শাহিজুর রহমান, শহিদুল ইসলাম, শ্যামল কুমার মণ্ডল ও কৃষি উপসহকারী কর্মকর্তা জাহানারা খাতুন বক্তব্য দেন।

বক্তারা বলেন, কন্যা শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ ও বিভিন্ন ধরনের বৈষম্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে ডিআরআরএ’র ফিল্ড অর্গানাইজার লিপিকা মণ্ডলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরআরএ’র প্রকল্প ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার তরুণ কুমার সরদার।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযান; ৪ ব্যবসায়ীকে জরিমানা

29 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com