ঢাকাWednesday , 30 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে নদীভাঙন, সড়ক, মাদক-জুয়া ও দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ক আলোচনা

Majharul islam ঢাকা
আপডেট: 30 September 2026, 19:45

আশাশুনিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নদীভাঙন, সড়ক, মাদক-জুয়া ও দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ক আলোচনা

সমীর রায়, আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নদীভাঙন, সড়ক সংস্কার, মাদক-জুয়া প্রতিরোধ ও দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তৎপর হওয়ার পাশাপাশি প্রতাপনগরের কুড়িকাহুনিয়া এলাকায় নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ, মানিকখালী ব্রিজ থেকে আশাশুনি এপ্রোচ সড়ক এবং মানিকখালী ব্রিজ থেকে বড়দল পর্যন্ত প্রধান সড়ক সংস্কার, চাপড়া ব্রিজের সামনে মরিচ্চাপ নদী ভাঙনের আশঙ্কা নিরসন ও চাপড়া ব্রিজ থেকে সাতক্ষীরা পর্যন্ত সড়ক সংস্কারের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া মাদক ও জুয়া নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, জেলি দিয়ে নকল দুধ তৈরির কারখানার বিরুদ্ধে ব্যবস্থা, পল্লী বিদ্যুতের লোডশেডিং কমানো এবং বুধহাটা ও মহেশ্বরকাটি পেট্রোল পাম্পে পরিমাপে কম তেল দেওয়া ও ভেজাল তেল বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহ আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ গোলদার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সুবহান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির নুরুল আফসার মর্তুজা, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, আশাশুনি পল্লী বিদ্যুতের এজিএম মাহমুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযান; ৪ ব্যবসায়ীকে জরিমানা

29 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com