পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযান; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযান; ৪ ব্যবসায়ীকে জরিমানা
এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা):
খুলনার পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় চার ওষুধ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর নেতৃত্বে উপজেলার বাঁকা বাজারের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে চার ওষুধ ব্যবসায়ীকে পৃথকভাবে জরিমানা করা হয়। এর মধ্যে একজনকে ৪ হাজার টাকা, একজনকে ২ হাজার টাকা এবং অপর দুজনকে ১ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে খুলনা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. সাদ্দাম হোসেন, এসিল্যান্ড কার্যালয়ের পেশকার মো. আনিসুর রহমানসহ পাইকগাছা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply