ঢাকাTuesday , 29 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা মেডিকেল কলেজে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

Majharul islam ঢাকা
আপডেট: 29 September 2026, 08:38

সাতক্ষীরা মেডিকেল কলেজে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা মেডিকেল কলেজ থানা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এক উৎসবমুখর পরিবেশে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
‎​২৮ সেপ্টেম্বর (সোমবার) রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান। সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমেদ সাকিবের সঞ্চালনায় উদ্বোধনী পর্বটি অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাবেক বিজ্ঞান সম্পাদক ও মেডিকেল কলেজের সাবেক সভাপতি ড. মনিরুল ইসলাম এবং শহর ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা।
‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ সেক্রেটারি শাহজালাল সাকিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‎
‎​প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান বলেন, “মেডিকেল শিক্ষার্থীরা মানবসেবার মতো এক মহান ব্রতে নিয়োজিত। তবে একজন আদর্শ চিকিৎসক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতা ও মানসিকভাবে চাঙ্গা থাকা আবশ্যক। খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণ সমাজের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে। সৎ, দক্ষ ও শারীরিকভাবে সুস্থ নাগরিক গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবির সর্বদাই ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তরুণদের মাদকমুক্ত রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতেই আমাদের আজকের এই আয়োজন।”
‎
‎​
‎​উক্ত টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টজুড়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ‘শহীদ আমিনুর রহমান টিম’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং চমৎকার লড়াই করে ‘শহীদ ওসমান হাদী টিম’ রানার্সআপ হয়।
‎​খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে রাজহাঁস ও পাতিহাঁস তুলে দেওয়া হয়। টুর্নামেন্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য লক্ষ করা গেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তালা হাসপাতালে সমাজসেবা অফিসের ডেঙ্গু টেস্ট কিট প্রদান

28 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com