ঢাকাTuesday , 29 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পিচ্চি রাজা পলাতক: সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

Majharul islam ঢাকা
আপডেট: 29 September 2026, 18:32

পিচ্চি রাজা পলাতক: সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যাওয়া বিস্ফোরক মামলার আসামি ‘পিচ্চি রাজা’ যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে না পালাতে পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৮টা ৩৫ মিনিটে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক আসামি পিচ্চি রাজা পালিয়ে যায়। বিষয়টি জানার পরপরই সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

পলাতক আসামি যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী দেশে পালাতে না পারে, সেজন্য বিজিবির সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি সীমান্তে টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সদস্যরা দিনে ও রাতে ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে নিয়মিত টহল পরিচালনা করছেন। একই সঙ্গে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে এবং সীমান্তে পরিচালনা করা হচ্ছে বিশেষ অভিযান।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি) জানান, বর্ণিত আসামি যাতে কোনোভাবেই সীমান্ত পার হতে না পারে, সে লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাতক্ষীরায় যাত্রা শুরু করল ‘এ্যাপেল ষ্টোর’

28 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com