জামায়াত নেতা মাসুম খান চৌধুরীর সহধর্মিণীর দাফন সম্পন্ন
জামায়াত নেতা মাসুম খান চৌধুরীর সহধর্মিণীর দাফন সম্পন্ন
দেবহাটা ব্যুরোঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার ইউনিট সদস্য মাসুম খান চৌধুরীর সহধর্মিণী নাছিমা খান চৌধুরী (৫২) জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় তাঁর গ্রামের বাড়ি কুলিয়া চৌধুরী বাড়ি জামে মসজিদে নামাজে জানাজা সম্পন্ন হয়।
জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় ইমামতি করেন তার ভাই হাফেজ জামিনুর রহমান।
নামাজে জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা উপজেলা যুব দলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, ডেঙ্গু জ্বর, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জনিত জটিলতা রোগে ভুগছিলেন।

Leave a Reply