তালায় সমাজসেবা অধিদপ্তরের সাথে অনগ্রসর জনগোষ্ঠীর গণশুনানি অনুষ্ঠিত
তালায় সমাজসেবা অধিদপ্তরের সাথে অনগ্রসর জনগোষ্ঠীর গণশুনানি অনুষ্ঠিত
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় অনগ্রসর জনগোষ্ঠীর বয়স্কভাতা প্রাপ্তির উপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের আওতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে তালাস্থ ভূমিজ ফাউন্ডেশন অফিস চত্ত্বরে এই শুণানী অনুষ্ঠিত হয়।
গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামকাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আধ্যাপক গোলাম ফারুক, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তেঁতুলিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী এবং সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ঠ ইউনিয়ন সমাজকর্মীবৃন্দ ইউনিয়ন সুপারভাইজার ও ইউনিয়নের উদ্যোক্তাবৃন্দ।
উক্ত বয়স্কভাতা ও অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ বয়ষ্কভাতার উপর শুণানীতে শতাধিক প্রতিনিধি অংশগ্রহন করেন। এসময় অতিথিবৃন্দ অনগ্রসর জাতী গোষ্ঠীর প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং অনগ্রসর জাতিগোষ্ঠীর বিশেষ ভাতা প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply