ঢাকাMonday , 28 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় চুরি হওয়া ট্রাক ৪৮ ঘণ্টায় উদ্ধার: গ্রেপ্তার ১৫

Majharul islam ঢাকা
আপডেট: 28 September 2026, 20:13

পাইকগাছায় চুরি হওয়া ট্রাক ৪৮ ঘণ্টায় উদ্ধার: গ্রেপ্তার ১৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি ও জুয়া খেলার অভিযোগে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। পরে তাঁদের মধ্যে কয়েকজনকে আদালতে সোপর্দ করা হলে তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া ছয় জুয়াড়িকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমানের নেতৃত্বে এসআই আজিজুল ইসলাম ও কৃপাসিন্ধুসহ পুলিশের একটি দল যশোরে অভিযান চালায়। এ সময় চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-যশোরের চাঁচড়া বাবলাতলা এলাকার আরিফুল ইসলাম (২৮), জাহের হাসান (২৭), অনিকুল ইসলাম (৩৭) ও আরিফ হোসেন (২৭)।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ট্রাকটির মালিক পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মিঠুন সরকার। ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ড-১১-৯৪-৯১। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

এদিকে উপজেলার বিরাশী এলাকা থেকে এসআই আজীমউদ্দীন ও এএসআই রাসেল রানা ডাকাতিসহ একাধিক মামলার আসামি হাসান শেখ (৩২)কে গ্রেপ্তার করেন। এছাড়া একটি মামলায় তাঁর সাত বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে চাঁদখালীর সাহাপাড়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি নূর ইসলামকে গ্রেপ্তার করা হয়। একইভাবে রাড়ুলী এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি মো. জলিল জোয়াদ্দার (৫০)কে আটক করা হয়েছে।

এছাড়াও পৌরসভা এলাকায় পুলিশের অভিযানে গড়ইখালী এলাকার ৩৫ বছর বয়সী এক নারীকে আটক করা হয়। পুলিশ জানায়, দেহব্যবসার অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল। পরে সামারি ট্রায়ালে আদালত তাঁকে জরিমানা ও দুই মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি পৌরসভার সরল গ্রামের ৫নং ওয়ার্ড বাড়ির এলাকা থেকে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে ২০২৪ সালের একটি মামলায় আটক করা হয়।

পাশাপাশি চাঁদখালীর দেবদুয়ার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। তাঁরা হলেন-ফারুক সানা (৫৫), মিজানুর গাজী (৫৪), শেখ কল্লোল (৫৫), সেলিম গাজী (৫৫), কেসমত (৪২) ও মিজানুর রহমান (৫৮)। পরে সামারি ট্রায়ালে আদালত তাঁদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, উপজেলার বিভিন্ন এলাকা ও যশোরে পৃথক অভিযান চালিয়ে ১৫ জন আসামিকে আটক করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় মোট ১৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চুরি হওয়া ট্রাক উদ্ধারের ঘটনায় চারজন, বিভিন্ন মামলার আসামি ও সাজাপ্রাপ্ত চারজন, একজন নারী এবং জুয়া খেলার অভিযোগে ছয়জন রয়েছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় চুরি হওয়া ট্রাক ৪৮ ঘণ্টায় উদ্ধার: গ্রেপ্তার ১৫

28 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com