তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শেখ বায়েজীদ হোসেন, তালা:
ডিজিটাল যুগে তথ্যের সততা রক্ষা : অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা- প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় একাধিক কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২৬ পালিত হয়েছে। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা আয়োজনে, অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল আ্যাফেয়ার্স ক্যানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর সহযোগীতায় ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গর্ভনেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক) প্রকল্পের আওতায় দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি সোমা সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান ও ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক। প্রকল্প কর্মকর্তা মনি শংকর হালদার’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুক্তি রানী ঘোষ, সাংবাদিক জুলফিকার রায়হান, সেলিম হোসেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দিলীপ কুমার দাস, নির্বাহী পরিচালক জয়ন্তী রাণী মন্ডল ও প্রজেক্ট কর্মকর্তা দেবব্রত দাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এরআগে অনুষ্ঠানের শুরুতে একটি র্যালী অনুষ্ঠিত হয়। এসময় খলিশখালী ইউনিয়ন নাগরিক ফোরাম, ইসলামকাটি ইউনিয়নের নাগরিক ফোরাম, ও উপজেলা নাগরিক ফোরামের সদস্যবৃন্দ, প্রান্তিক নারী নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্য অধিকার ও তথ্যের গুরুত্বের উপর আলোচনা হয়।

Leave a Reply