ঢাকাMonday , 21 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী ঝরনা বেগম

Majharul islam ঢাকা
আপডেট: 21 September 2026, 15:35

মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী ঝরনা বেগম

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি:

আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী ঝরনা বেগম সকলের কাছে দো’য়া ও পূর্ণ-সমর্থন কামনা করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনায় নিজের ভোট ব্যাংক তৈরি করতে ইতিমধ্যে তার নির্বাচনী ১, ২ ও ৩নং ওয়ার্ড এলাকায় গণসংযোগের মাধ্যমে তিনি ভোটারসহ সাধারন মানুষদের সাথে কুশল বিনিময় করছেন। খাজরা, রাউতাড়া, পিরোজপুর, দূর্গাপুর, গোয়ালডাঙ্গা, পশ্চিম খাজরা, গজুয়াকাটি গ্রামের ভোটারদের কাছে গিয়ে নিজের অবস্থান সম্পর্কে জানান দিতে দেখা গেছে।
মহিলা মেম্বার পদপ্রার্থী ঝরনা বেগম বলেন, আসন্ন ইউপি নির্বাচনে খাজরা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে অত্র এলাকার সাধারন জনগণের কাছে আমি দোয়া ও পূর্ণ-সমর্থনের মাধ্যমে ভোট চাই। আসন্ন ইউপি নির্বাচনে ইউনিয়নের সবস্তরের জনগণ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে ও ন্যায়-নীতি প্রতিষ্ঠা করতে সক্ষম হবো এবং গরীব-দুঃখী ও মেহনতী মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবো। অবহেলিত নারী সমাজের উন্নয়নের জন্য সর্বাত্বক চেষ্টা করবো।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com