পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রুখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় পাটকেলঘাটা বাজারে মোবাইল কোট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুল আমিন। এ সময় বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ৪জন ব্যবসায়ীকে ৬হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এ সময় তিন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘সরকারের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে আপনারা জিনিসপত্রের দাম বাড়াবেন না। বেশি দামে পণ্য বিক্রি করলে পরবর্তীতে আরও কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে’।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
