ঢাকাSunday , 3 November 2019
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

পাটকেলঘাটায় ২ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

admin
November 3, 2019 11:04 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ২কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, শনিবার (০২ নভেম্বর) রাতে পুলিশ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। আটককৃতরা হলেন, পাটকেলঘাটার ধানদিয়া এলাকার ওমরপুর গ্রামের মুনসুর সরদারের ছেলে মুজিবর সরদার (৬৩), কাটাখালী গ্রামের মৃত মোমতাজ আলীর ছেলে আফছার আলী (৬০) ও কেশবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের চিত্তরঞ্জন রায়ের ছেলে সুদর্শন রায় (৩৮) কে কাটাখালি এলাকা থেকে আটক করে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মুর্শেদ জানান, তিন জনের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা হয়েছে এবং আটকৃতদের রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।