ঢাকাWednesday , 17 May 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

পাটকেলঘাটায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্ভোধন


May 17, 2023 10:48 pm
Link Copied!

পাটেকলঘাটা প্রতিনিধি : ‘শেখহাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ’ ¯েøাগানকে সামনে রেখে পাটকেলঘাটার খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহের উদ্ভোধন করা হয়েছে। বুধবার (১৭ মে) সকালে পাটকেলঘাটা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তালা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালা উপজেলার খলিল নগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু, ভারপ্রাপ্ত কর্মকর্তা (পাটকেলঘাটা গুদাম) মো. মাসুদুর রেজা, মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক প্রনয় পালসহ চাল মিল মালিক ব্যবসায়ী ও কৃষক নেতৃবৃন্দ। এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এ সরকার কৃষিবান্ধব সরকার, সরকার কৃষকদের কথা চিন্তা করে সরাসরি প্রান্তিক কৃষকদের নিকট থেকে ধান চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন। এসময় মিল মালিকদের সরাসরি কৃষকের নিকট থেকে ভাল মানের ধান ও মিলারদের নিকট থেকে ভাল মানের চাল সংগ্রহ করতে বলেন তারা। কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। চলিত বোরো মৌসুমে ৫হাজার ৯শ ৭৫ মেট্রিকটন চাল প্রতিকেজি ৪৪ টাকা দরে এবং ১৫৫৭ মেট্রিকটন ধান ৩০টাকা কেজি দরে সংগ্রহ করা হবে বলে জানান অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।