ঢাকাSunday , 8 September 2019
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

দখল মুক্ত হচ্ছে পাটকেলঘাটার ফুটপাত

admin
September 8, 2019 11:47 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: অবশেষে পাটকেলঘাটা বাজারের ফুটপাত দখলমুক্ত করতে কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ীরা বাজারের ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন। রোববার (৮ সেপ্টেম্বর) ডেঙ্গু প্রতিরোধ ফুটপাত দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযানে পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খন্দকার রবিউল ইসলাম। অভিযান চলাকালে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে ফুটপাত থেকে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেন ও নিজ উদ্যোগে ফুটপাতের উপর দখল করা অবৈধ স্থাপনা ও ময়লা আবর্জনা পরিষ্কার করে নেন। অভিযান চলা কালে বিভিন্ন ক্যাটাগরিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দন্ডবিধি ১৮৬০এর ২৬৯/২৯১ ধারা মোতাবেক মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৭ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষন ২০০৯ এর ৫৩ ধারায় ৯টি প্রতিষ্ঠান, ব্যক্তি গনকে ১২ হাজার ৩শত টাকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমনা আদায় করা হয়। এদিকে তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান শেষে পাটকেলঘাটা পাঁচরাস্তা মোড়ে শত শত জনতার উদ্দেশ্যে বলেন, পাটকেলঘাটা বাজারের কোন প্রকার অবৈধভাবে ফুটপাত দখল করে জনসাধারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। এ অভিযান চলমান থাকবে । পাটকেলঘাটাকে একটি সৌন্দর্য বর্ধন এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই । এ জন্য সকলের সহযোগিতা দরকার। পরিচ্ছন্নতা অভিযান ও বাজার দখলমুক্ত কাজকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া পাটকেলঘাটা হারুণ-অর রশিদ কলেজ হতে কুমিরা মহিলা কলেজ পর্যন্ত রাস্তার দু’ ধারে কাটের গুড়ি, ইট, বালী রেখে প্রতিনিয়ত প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটছে। যে কারণে এগুলো অপসারণের জন্য জোর দাবি জানান স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।