ঢাকাMonday , 25 February 2019
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

পাটকেলঘাটায় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার, চালক আটক

admin
February 25, 2019 10:33 pm
Link Copied!

নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটা থেকে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি মিটসুবিসি পাজেরো থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় গাড়ি চালককে আহত অবস্থায় গ্রেফতার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, যশোর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৪টার দিকে কেশবপুর থানার বগা মোড় নামক স্থানে সাতক্ষীরা থেকে আসা একটি সাদা রং এর মিটসুবিসি পাজেরো (ঢাকা-মেট্রো-ঘ-১৩-৭২৯৫) কে ব্যারিকেট দিলে মুহূর্তে মাদক ব্যবসায়ীরা গাড়ি ঘুরিয়ে পাটকেলঘাটার দিকে আসতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মেলেকবাড়ী নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়। এসময় গাড়ির ড্রাইভার ঢাকার ধামরাইল থানার কান্দিপুর (ইসলামপুর) গ্রামের আজাদ খানের ছেলে হৃদয় আহমেদ বাবু (৩৫) কে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গাড়িতে থাকা অপর দুজন পালিয়ে যায়।
যশোর ডিবির পুলিশ পরিদর্শক সৈয়দ আল মামুন জানান, সাতক্ষীরা থেকে কেশবপুর খুলনার উপর দিয়ে মাওয়া হয়ে মাদকদ্রব্য পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বগা মোড়ে উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা আমাদের উপস্থিতি টের পায়। দ্রুত গাড়ি ঘুরিয়ে পাটকেলঘাটার দিকে যাওয়ার সময় আমরাও পিছু নিই। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে দুর্ঘনার শিকার হয়। এসময় পাজেরোতে থাকা পাঁচ বস্তায় এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেশবপুর থানায় মামলা হয়েছে। মামলা নং-২৫।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।