তালা মহিলা কলেজে চারা বিতরণ
তালা মহিলা কলেজে চারা বিতরণ
তালা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে তালা মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ চারা বিতরন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে কলেজ চত্বরে এই চারা বিতরন করা হয়। এরআগে, কলেজের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে সম্বর্ধনা প্রদান করা হয়। তালা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি এস.কে কামরুল ইসলামের সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।
প্রভাষক গাজী আছাদুজ্জামানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, অধ্যাপক মোশারফ হোসেন, অধ্যাপক নিলুফার বানু, বেসরকারি উন্নয়ন সংস্থা সাস’র পরিচালক শেখ ইমান আলী, বিএনপি নেতা গোলাম মোস্তফা, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ জিল্লুর রহমান, শাহাদাৎ হোসেন, রেজাউল ইসলাম রেজা, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, আনিছুর রহমান, যুবদল নেতা ফারুক জোয়ার্দার, মেহেদী হাসান, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি শেখ রিজভী আহম্মেদ, ছাত্রদল নেতা রিপন হোসেন, আব্দুল্লাহ আল মামুন সৈকত, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক আবুল কালাম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সম্বর্ধনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পরিষদের তত্ত্বাবধানে তালা মহিলা কলেজের ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৪০০ গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply