ঢাকাSunday , 22 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে “আওয়ামী লীগের গোপন বৈঠক” বলে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Majharul islam ঢাকা
আপডেট: 22 November 2026, 22:54

আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে “আওয়ামী লীগের গোপন বৈঠক” বলে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সমীর রায়, আশাশুনি :
আশাশুনিতে দুর্গোৎসব উপলক্ষ্যে পুনর্মিলনী সভাকে “আওয়ামী লীগের গোপন বৈঠক” বলে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোমের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সেক্রেটারি রণজিৎ কুমার বৈদ্য।
তিনি বলেন, গত ১৪ নভেম্বর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সদর দূর্গা মন্দির প্রাঙ্গণে শুভ বিজয়া পূণর্মিলনী ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিদুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, সম্পাদক বিশ্বনাথ ঘোষ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, নায়েবে আমির নুরুল আবছার মোর্ত্তজা ও যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ প্রমুখ।
সভার পরদিন সাতক্ষীরা, খুলনা, যশোর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় যথানিয়মে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু ঘটনার ৫ দিন পর দৈনিক আলোর পরশ সহ বিভিন্ন অনলাইনে পূজা পুনর্মিলনী সভাকে আওয়ামী লীগের বৈঠক বলে সংবাদ প্রকাশ করা হয়েছে, যেটা নিছক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কিছুই নয়। প্রকৃত পক্ষে আমাদের পূজায় যারা সহযোগিতা করেছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করাই আমাদের উদ্দেশ্য ছিল। ষড়যন্ত্রমূলকভাবে প্রকাশিত উক্ত সংবাদে আমাদের পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে সাংবাদিক ভাইদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব পাইলস দিবসে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

20 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com