বিশ্ব পাইলস দিবসে সাতক্ষীরায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা
বিশ্ব পাইলস দিবসে সাতক্ষীরায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে কোলোরেক্টাল ক্যান্সার কনসালটেশন সেন্টারের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
সকালে শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জবেদা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পাইলস ও কোলোরেক্টাল ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ডা. মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসক ডা. জয়ন্ত সরকার এ সময় জবেদা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. এনামুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে পাইলস প্রতিরোধে নিয়মিত মলত্যাগের অভ্যাস, পর্যাপ্ত পানি পান, আঁশযুক্ত খাবার গ্রহণ এবং মলত্যাগের সময় অতিরিক্ত চাপ না দেওয়ার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করেন।
আলোচনা সভায় পাইলসের লক্ষণ, প্রতিরোধ, চিকিৎসা ও সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাইলস নিয়ে অবহেলা বা সংকোচ না করে প্রাথমিক পর্যায়েই চিকিৎসা গ্রহণের আহ্বান জানান বক্তারা।

Leave a Reply