ঢাকাSunday , 22 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দরগাহপুর-রামনগর-টেকা কাশিপুর পিচঢালা রাস্তা বেহাল দশা

Majharul islam ঢাকা
আপডেট: 22 November 2026, 23:01

দরগাহপুর-রামনগর-টেকা কাশিপুর পিচঢালা রাস্তা বেহাল দশা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

দরগাহপুর (আশাশুনি) প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। দরগাহপুর ইউনিয়নের দরগাপুর থেকে টেকা কাশিপুর ভায়া রামনগর পর্যন্ত পিচঢালা সড়কজুড়ে এখন বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন ধরে সংস্কারের ছোঁয়া না লাগায় সড়কটি বর্তমানে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এ সড়ক দিয়ে দরগাহপুর, রামনগর ও টেকা কাশিপুর সহ আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন।

বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শত শত ছাত্রছাত্রী, শিক্ষক, চাকুরিজীবী এবং সাধারণ পথচারীরা চরম ঝুঁকি নিয়ে এই পথ ব্যবহার করছেন। এছাড়া অটোরিকশা, ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন ছোট-বড় যানবাহন চলাচল করলেও রাস্তার বেহাল দশার কারণে নিয়মিত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়, যার ফলে পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটির এমন বেহাল দশা দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

হাজার হাজার মানুষের যাতায়াতের এই প্রধান সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য (এমপি) এবং এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। জনদুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব পাইলস দিবসে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

20 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com