ঢাকাTuesday , 17 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা

Majharul islam ঢাকা
আপডেট: 17 November 2026, 21:50

আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা

সমীর রায়, আশাশুনি : আশাশুনির বুধহাটা বাজারে অস্থায়ী চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বুধহাটা বাজারে খেয়াঘাট চত্বরে বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসের ব্যবস্থাপনায় এ ক্যাম্প পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাব ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া আদায় কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান, নাজির কাম ক্যাশিয়ার তপন কুমার সরদার, ভিপি সহকারী মহিদুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিদ্দীক উল্লাহ এবং বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি, জামায়াত নেতৃবৃন্দ
ও সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি নিয়মিত ভাড়া তথা রাজস্ব আদায়ের মাধ্যমে বৈধ ভাবে ব্যবসা পরিচালনা করা এবং সরকারি নিয়ম কানুন মেনে জনস্বার্থ রক্ষার আহবান জানান। বাজার উন্নয়নে প্রয়োজনীতা ব্যবস্থা নিতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলবেন বলে আশ্বস্থ করেন।
বাজার কমিটি ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজারে পাবলিক টয়লেট নির্মান, টিউবওয়েল ও সুপেয় পানির ব্যবস্থা করার দাবী জানানো হয়। সাথে সাথে চাউল পট্টি হতে পান বাজার হয়ে মৎস্য সেড গামী রাস্তার পাশে অপরিকল্পিত ভাবে ড্রেন নির্মান করায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের উপক্রম হয়েছে অভিযোগ করে দ্রুত ড্রেনের পাশে অতিরিক্ত উঁচু ওয়াল কেটে প্রয়োজনীয় উঁচু করার ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা

17 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com