আশাশুনিতে রেডক্রিসেন্টের ঘূর্ণিঝড় জাতীয় আগাম কার্যক্রম নীতিমালা বিষয়ক কর্মশালা
আশাশুনিতে রেডক্রিসেন্টের ঘূর্ণিঝড় জাতীয় আগাম কার্যক্রম নীতিমালা বিষয়ক কর্মশালা
সমীর রায়, আশাশুনি :
আশাশুনিতে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ঘূর্ণিঝড় জাতীয় আগাম কার্যক্রম নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট স্যোসাইটির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রেডক্রিসেন্ট স্যোসাইটির আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এবিএম আলমগীর কবীর পিন্টুর সভাপতিত্বে কর্মশালার মূল লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেন রেডক্রিসেন্টের ইউনিট লেবেল অফিসার হাসিবুল ইসলাম সোহান।
তিনি বলেন, শিক্ষার্থী ও তরুণদের মাঝে মানবিক মূল্যবোধ, নেতৃত্ব এবং স্বেচ্ছাসেবার মানসিকতা গড়ে তোলার মাধ্যমে আর্তমানবতার সেবার লক্ষ্যে রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে।
যুব রেড ক্রিসেন্ট সদস্যদের কাজ হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, প্রাথমিক চিকিৎসা ও প্রশিক্ষণ, দুর্যোগ প্রস্তুতি ও মহড়া, স্বাস্থ্য ও জনসচেতনতা মূলক কার্যক্রম, সহশিক্ষা ও নেতৃত্ব বিকাশ সহ রেডক্রস ও রেডক্রিসেন্ট এর ৭টি মৌলিক (মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, একতা ও সার্বজনীনতা) নীতিমালার প্রচার করা।
প্রশিক্ষণ প্রদান করেন যুব রেড ক্রিসেন্ট স্যোসাইটির সদস্য ইলিয়াস হোসেন। তাকে সহযোগিতা করেন শরিফুল ইসলাম, শিরিনা খাতুন ও নাঈম চৌধুরী।
আলোচনায় অংশগ্রহণ করেন ইউপি সচিব প্রভাস চন্দ্র সরকার, সদস্য তারক চন্দ্র মণ্ডল, শিক্ষক রবিউল ইসলাম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আশাশুনি ব্যবস্থাপক এম এ হাদি, সাংবাদিক ইয়াছিন আরাফাত সহ রেড ক্রিসেন্ট স্যোসাইটির আজীবন সদস্য ও যুব সদস্য বৃন্দ।
সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে আলোচনা করা হয়।

Leave a Reply