আকস্মিক পরিস্থিতি মোকাবিলা ও দুর্যোগ প্রস্তুতিমূলক পরিকল্পনা শেয়ারিং কর্মশালা
আকস্মিক পরিস্থিতি মোকাবিলা ও দুর্যোগ প্রস্তুতিমূলক পরিকল্পনা শেয়ারিং কর্মশালা
নুরুল ইসলাম (খাজরা) আশাশুনি প্রতিনিধি:
আশাশুনির খাজরায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যোগে আকস্মিক পরিস্থিতি মোকাবিলা ও দুর্যোগ প্রস্তুতিমূলক পরিকল্পনা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় এই অঞ্চলের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং বেড়িবাঁধ ভাঙনের মতো দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোই এই কর্মশালার মূল লক্ষ্য বলে আলোচনায় তুলে ধরা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি সদস্য রামপদ সানার সভাপতিত্বে এ শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল আলমের উপস্থাপনায় কর্মশালায় বক্তব্য রাখেন, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ ইউনুছ আলী,প্রকল্প অফিসার খান মোহাম্মদ আল আমিন প্রমুখ।
এসময় ইউপি সদস্য হাসমত ঢালী,রবিউল ইসলাম সবুজ,তহমনিা বেগম,রওশনারা খাতুন,এফপিআই আয়ুব আলী,শিক্ষক শাফায়েত হোসেন,ইমাম মিজানুর রহমান,জহুরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তরা বলেন,দুর্যোগ-পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার রূপরেখা তৈরি ও যাচাই ,দুর্যোগ আঘাত হানার আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং স্বাস্থ্য ও জীবিকা সুরক্ষার আগাম ব্যবস্থা করাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়। কর্মশালা প্রজেক্টের মাধ্যমে দুর্যোগ বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়।

Leave a Reply