ঢাকাTuesday , 17 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

Majharul islam ঢাকা
আপডেট: 17 November 2026, 21:38

শিশুর হাতে বই, বিয়ের শাড়ি নয়–বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

নূরুন্নবী ইমন , সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : 

‘বাল্যবিয়ে দিব না, বাল্যবিয়ে করব না’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় অ্যাকশনএইডের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে র‍্যালি, আলোচনা সভা, বক্তৃতা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামূলক নাটক অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বাল্যবিয়ের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। স্লোগানগুলোর মধ্যে ছিল ‘বাল্যবিবাহ প্রতিরোধ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’, ‘বাল্যবিয়ে বন্ধ করি, শিশুর ভবিষ্যৎ গড়ি’, ‘শিশুর শৈশব কেড়ে নেবেন না, বাল্যবিয়ে হতে দেবেন না’, ‘শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়’ এবং ‘বিয়ের আগে শিক্ষা, শিশুর অধিকার সবার ইচ্ছা’।

একশন এইড বাংলাদেশ-এর এলআরপি কো-অর্ডিনেটর মোঃ আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে বাল্য বিবাহ বিরোধী প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, সহকারী শিক্ষক আশিক রহমান, আলামিন হোসেন, চাইল্ড স্পন্সরশীপ এন্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সমিরন বিশ্বাস, প্রোগ্রাম অফিসার ফারুকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাকশন এইডের হরিদাস মন্ডল।

বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা, শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের পথে বড় বাধা। বাল্যবিয়ে প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নিজেদের বাল্যবিয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করতে হবে। কোনো শিশুর শৈশব যেন বাল্যবিয়ের কারণে নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বক্তৃতা প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণির ফাতিমা পারভিন, লামিয়া আফরোজা তিথি, কৃষ্ণা রানী, শ্রিজন মণ্ডল ও খাদিজা পারভীন; সপ্তম শ্রেণির হিমাদ্রী মণ্ডল, ফারিয়া আক্তার ও নাহিদ খলিল রনি এবং দশম শ্রেণির সূচনা মণ্ডল অংশগ্রহণ করে। এদিকে বক্তৃতায় প্রথম হয়েছে নাহিদ খলিল রনি নবম শ্রেণী, দ্বিতীয় হয়েছে কৃষ্ণা রানী ষষ্ঠ শ্রেণি ও তৃতীয় হয়েছে ফাতেমা পারভীন ষষ্ঠ শ্রেণি। অন্যদিকে, কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জামিল তাজলিম, দ্বিতীয় হয় সুদীপ এবং তৃতীয় স্থান অর্জন করে তাহমিদ।

বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বাল্যবিয়ের ক্ষতিকর দিক তুলে ধরে। তারা বলে, বাল্যবিয়ে একটি শিশুর শৈশব, শিক্ষা ও স্বপ্ন কেড়ে নেয়। অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের পড়াশোনা বন্ধ হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, শিক্ষা এবং নিজের স্বপ্ন পূরণের অধিকার নিশ্চিত করতে হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা

17 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com