আশাশুনিতে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ও প্রতিবাদ সভা
আশাশুনিতে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ও প্রতিবাদ সভা
সমীর রায়, আশাশুনি : দেশের বিভিন্ন স্থানে আওয়ামীরীগের নৈরাজ্যের প্রতিবাদে আশাশুনিতে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা সাব রেজিস্ট্রার অফিস চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম।
সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, রবিউল আওয়াল ছোট ও শওকত হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি নূর ইসলাম, সদর যুবদলের যুগ্ম সরদার রুহুল আমিন, বিএনপির নেতা আহসান হাবিব, ডাঃ জাজাঙ্গীর আলম টুকু, আব্দুল্লাহ আল মামুন, ইউনুছ আলী প্রমুখ।
বক্তারা দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এর আগে আশাশুনি জনতা ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply