ঢাকাSaturday , 14 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, বাড়ছে ড্রোন ও সার্চলাইটের ব্যবহার

Majharul islam ঢাকা
আপডেট: 14 November 2026, 22:37

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, বাড়ছে ড্রোন ও সার্চলাইটের ব্যবহার

নিজস্ব প্রতিনিধি:
সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি রাতের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপন এবং থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় এক প্রেসব্রিফিংয়ে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ এ তথ্য জানান।

বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অন্ধকার ও দুর্গম এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

রাতে সীমান্তে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোন ব্যবহারের মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক চলাচল শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি। সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে পারাপারের চেষ্টা কিংবা অস্বাভাবিক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

প্রেসব্রিফিংয়ে বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, কোনো পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি।

দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা ও মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com