ঢাকাSaturday , 14 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১

Majharul islam ঢাকা
আপডেট: 14 November 2026, 22:29

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে মোটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে মোস্তাকিম (২১) নামে এক তরুণের মৃত্যু ও অপরজন গুরুতর আহত হয়েছে। মোস্তাকিম সাতক্ষীরা সদরের দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে শোভনালী ইউনিয়নের তালতলা নামক ঘেরের পাশে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলে থাকা সাতক্ষীরা মিল বাজারের ইমন জানান, মোস্তাকিম (২১) আমাকে সাথে নিয়ে তার বন্ধু কৈখালী গ্রামের আঃ গফ্ফারের ছেলে জিহাদ হোসেন (২৩) সাতক্ষীরা হতে শোভনালীতে এসে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করছিল।
ঘটনার সময় আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে জিহাদ দ্রুতবেগে মোটরসাইকেল চালাতে থাকে আর মোস্তাকিম মোটরসাইকেলের পিছনে বিপরীত দিকে ঘুরে বসে রাস্তা ও গাছের দৃশ্যের ভিডিও করছিল।
একপর্যায়ে জিহাদ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাবলা গাছের সাথে ধাক্কা লেগে দু’জনে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়। মোস্তাকিমের মাথা চোখ মুখ সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। জিহাদ পা, মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত আঘাত পায়। মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস আশাশুনি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়ে আহত জিহাদকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান জানান, এক্সিডেন্টের খবর পেয়ে ঘটনাস্থলে লাশ উদ্ধার করে তার পিতা-মাতার হাতে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com