ঢাকাSaturday , 14 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় খেলাধুলায় আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশে এগিয়ে যাচ্ছে উপকূলীয় কিশোরীরা

Majharul islam ঢাকা
আপডেট: 14 November 2026, 22:26

দেবহাটায় খেলাধুলায় আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশে এগিয়ে যাচ্ছে উপকূলীয় কিশোরীরা
দেবহাটা প্রতিনিধি:

একসময় সামাজিক বাধা, পারিবারিক বিধিনিষেধ ও লোকলজ্জার কারণে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ ছিল কঠিন। ‘মেয়ে হয়ে খেলতে যাবে কেন?’—এমন নেতিবাচক প্রশ্নে অনেক কিশোরীর খেলার স্বপ্ন থেমে যেত ঘরের চার দেয়ালে। তবে সময়ের সঙ্গে বদলাতে শুরু করেছে সেই চিত্র। খেলাধুলার মাধ্যমে এখন মেয়েরা নিজেদের আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা ও অধিকার সচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ নভেম্বর) বিকেল ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
‘স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন আন্ডার ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের এ আয়োজনে ও টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় খেলাটি অনুষ্ঠিত হয়।
১২ থেকে ১৫ বছর বয়সী মেয়েদের জন্য ছিল মার্বেল প্রতিযোগিতা এবং ১৬ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের জন্য আয়োজন করা হয় বালিশ পাসিং খেলা। পাশাপাশি কিশোর-কিশোরীদের ফুটবল ম্যাচ এবং অভিভাবকদের জন্য চেয়ার সিটিং, মার্বেল-চামচ দৌড় ও বালিশ পাসিংসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল। ব্রেকিং দ্য সাইলেন্সের দেবহাটা উপজেলা সমন্বয়ক শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এমএ মামুন, ইউপি সদস্য আবুল হোসেন, সমাজসেবক আব্দুল খালেক, শফিকুর রহমান ও নাসির উদ্দীন মিন্টু।
আয়োজকেরা জানান, সাতক্ষীরার পাঁচটি উপজেলার ১৫টি ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ২ হাজার ৭০০ শিশু ও তরুণকে নিয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অংশগ্রহণকারীদের মধ্যে ১ হাজার ৩৫০ জন ছেলে ও ১ হাজার ৩৫০ জন মেয়ে। মোট ১৮০টি দলে বিভক্ত করে তাদের নিয়মিত খেলাধুলাভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে।
ব্রেকিং দ্য সাইলেন্সের দেবহাটা উপজেলা সমন্বয়ক শেখ সোহেল মাহমুদ জানান, প্রকল্পের মাধ্যমে খেলাধুলার পাশাপাশি শিশু ও তরুণদের আস্থা, সহযোগিতা, যোগাযোগ, আবেগ ব্যবস্থাপনা, সৃজনশীল চিন্তাভাবনা ও দায়িত্ব গ্রহণের মতো গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা বিকাশে কাজ করা হচ্ছে। একই সঙ্গে নিরাপদ পরিবেশে অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আত্মরক্ষা এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল জানান, খেলাধুলার মাধ্যমে অর্জিত আত্মবিশ্বাস, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও অধিকার সচেতনতার চর্চা পরিবার, বিদ্যালয় ও বৃহত্তর কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনবে। সামাজিক বাধা পেরিয়ে সাতক্ষীরার উপকূলীয় মেয়েরা এখন শুধু খেলার মাঠেই নয়, নিজেদের জীবন ও সমাজ পরিবর্তনের ক্ষেত্রেও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com