ঢাকাSaturday , 14 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়া বাজার জান্নাতুল ফেরদৌস জামে মসজিদের নতুন কমিটি গঠন

Majharul islam ঢাকা
আপডেট: 14 November 2026, 22:18

দেবহাটার কুলিয়া বাজার জান্নাতুল ফেরদৌস জামে মসজিদের নতুন কমিটি গঠন
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি :

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া বাজারে অবস্থিত জান্নাতুল ফেরদৌস জামে মসজিদের সুষ্ঠু পরিচালনা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১৩ নভেম্বর, ২০২৬ তারিখ দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত মসজিদে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মো. মনিরুজ্জামান (প্র: শিক্ষক), সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. শফিউল আলম (তুহিন), সহ-সভাপতি হিসেবে আলহাজ্ব আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে মো. আবু বকর সিদ্দিক (প্রভাষক), সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো. ফরিদ আহম্মেদ এবং অর্থ সম্পাদক হিসেবে মো. শাহিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটির সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনিরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. মুনছুর আলী, মো. আঃ সামাদ, মো. মুনছুর আলী (ডাঃ), মো. রুহুল আমিন (সাংবাদিক), মো. আসাদুল ইসলাম, মো. হাবিবুর রহমান (মাসুদ) এবং মো. শাহ আলম (ডাঃ)। সভায় উপস্থিত স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেন যে, নবগঠিত এই কমিটি আগামী তিন বছর মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ধর্মীয় পরিবেশ আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com