ঢাকাMonday , 2 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা

Majharul islam ঢাকা
আপডেট: 2 November 2026, 22:14

প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় আগমন উপলক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌরসভা ও ১০টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা এসএম এনামুল হক, শেখ শাহাদাত হোসেন ডাবলু, অ্যাডভোকেট জি এম এ সাত্তার, শেখ ইমাদুল ইসলাম, আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মণ্ডল, অ্যাডভোকেট একরামুল হক, সরদার ফারুক হোসেন, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, শেখ রুহুল কুদ্দুস, মনিরুজ্জামান মন্টু, ইমরান সরদার, মেছের আলী সানা, রুস্তম সরদার, ইউনুস মোল্লা, মাওলানা ইসলাম ও সোহেল গাজী প্রমুখ।

সভায় বক্তারা আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনা আগমনকে সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com