সংসদ সদস্য রবিউল বাশার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময়
সংসদ সদস্য রবিউল বাশার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময়
নুরুল ইসলাম, (খাজরা) আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন,কৃষকদের সাথে মতবিনিময়সহ খাজরা বাজার থেকে চেউটিয়া বাজার পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন। শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনের সময় সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসা ও ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়,খাজরার শিক্ষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়,খাজরা বাজার বটমূলে কৃষকদের সাথে মতবিনিময়,খাজরা মোল্যাপাড়া জামে মসজিদে সংক্ষিপ্ত আলোচনা সভা, খাজরা খেয়াঘাট থেকে চেউটিয়া বাজার পর্যন্ত রাস্তা পরিদর্শন ও পর্যেবেক্ষন,কাপসন্ডায় শহীদ জাবের আলীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কবর জিয়ারত,বিকালে তুয়ারডাঙ্গা ঈদগাহ মসজিদে আলোচনা সভা ও কবর জিয়ারত করেন।
এসময় সফর সঙ্গী হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যয়ের বিভিন্ন স্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply