ঢাকাThursday , 29 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

Majharul islam ঢাকা
আপডেট: 29 October 2026, 21:48

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
মনিরুজ্জামান মনি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদকদ্রব্য আনতে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক চিহ্নিত মাদক চোরাকারবারিকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর পদ্মশাখরা, কাকডাঙ্গা ও বৈকারী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার-১ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাঙ্গার মুখ এলাকা থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও উইনসেরেক্স (Wincerex) সিরাপ জব্দ করে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৩ আরবি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছবেদ মোড় এলাকা থেকে ১৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এ ছাড়া বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭/৪৩-এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী কাপালিপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে মো. আসাদুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আমিনুদ্দিন সরদারের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়। সিমকার্ডগুলোর মধ্যে একটি ভারতীয় এবং তিনটি বাংলাদেশি।
বিজিবি জানায়, আটক ব্যক্তি মাদকদ্রব্য আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। পৃথক অভিযানে জব্দ করা মাদক ও চোরাচালানি পণ্যের মোট মূল্য ২০ লাখ ৬৬ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হয়। চোরাচালান প্রতিরোধ, রাজস্ব ফাঁকি রোধ ও দেশীয় শিল্পের সুরক্ষায় বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আশাশুনি ইউসিসিএ'র ৪১তম বার্ষিক সাধারণ সভা

29 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com