আশাশুনিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
আশাশুনিতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
সমীর রায়, আশাশুনি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আশাশুনিতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জনতা ব্যাংক চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আব্দুর রহিম ছোট সানা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।
যুবদলের যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশীদ, রবিউল আউয়াল ছোট।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছট্টু, ওমর ফারুক, সরদার রুহুল আমিন, সেকেন্দার আলী বাদশা, স ম আক্তারুজ্জামান আক্তার, শফিউল আলম সুজন, রাজু আহমেদ, ইয়াছিন আরাফাত ও যুবনেতা হাফিজুল ইসলাম।
বক্তারা আশাশুনি উপজেলা যুবদলের প্রত্যেক নেতাকর্মীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে ও সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী জনতা ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি সম্পন্ন করে।

Leave a Reply