ঢাকাThursday , 29 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে চাঞ্চল্যকর মোজাম্মেল মিস্ত্রী হত্যা মামলার দুই প্রধান আসামী সিলেটে গ্রেফতার

Majharul islam ঢাকা
আপডেট: 29 October 2026, 19:38

শ্যামনগরে চাঞ্চল্যকর মোজাম্মেল মিস্ত্রী হত্যা মামলার দুই প্রধান আসামী সিলেটে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোজাম্মেল মিস্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় মামলার ১ ও ২ নম্বর এজাহারনামীয় প্রধান দুই আসামীকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতক্ষীরা জেলা।

গ্রেফতারকৃত আসামীরা হলেন— জিসান হোসেন ওরফে বিজয় বাবু ওরফে জিহান (২৪), পিতা: মো. ইস্রাফিল মিস্ত্রী এবং আবুজার গিফারি (২২), পিতা: মো. ওমর ফারুক। উভয়ের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গৌরিপুর গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যায় মোজাম্মেল মিস্ত্রী নিজ মোটরসাইকেলে শ্যামনগর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তিনি গোপালপুর ব্রিজের উপর পৌঁছালে পূর্ব বিরোধের জেরে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামীরা তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং মৃতপ্রায় অবস্থায় ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা ১৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের ছেলে তোজাম্মেল হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা (নম্বর-২২, তারিখ: ২০/১০/২০২৬ খ্রিস্টাব্দ) দায়ের করেন।

মামলাটি পিবিআইয়ের সিডুলভুক্ত হওয়ায় পিবিআই হেডকোয়ার্টার্সের নির্দেশক্রমে এবং খুলনা জেলার পিবিআই পুলিশ সুপার ও সাতক্ষীরা জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেশমা শারমিন, পিপিএম-সেবা-এর তত্ত্বাবধানে মামলার তদন্তভার গ্রহণ করেন এসআই (নিরস্ত্র) মো. তুহিন গাজী।

পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি মো. মোস্তফা কামাল, বিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় এবং পিবিআই সাতক্ষীরার পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের অবস্থান শনাক্ত করেন।

এরই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টার দিকে পিবিআই সিলেট জেলার সহযোগিতায় সিলেট মহানগরী এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আজ ২৮ অক্টোবর ২০২৬ তারিখে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আশাশুনি ইউসিসিএ'র ৪১তম বার্ষিক সাধারণ সভা

29 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com