ঢাকাWednesday , 25 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে চোরাই গাড়ি উদ্ধার নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

Majharul islam ঢাকা
আপডেট: 25 November 2026, 22:55

আশাশুনিতে চোরাই গাড়ি উদ্ধার নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

সমীর রায়, আশাশুনি : চোরাই গাড়ি উদ্ধার নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আশাশুনি উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ।
রবিবার (২৫ নভেম্বর) আশাশুনি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে আবু জাহিদ সোহাগ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের বিগত ১৭ বছরের শাসনামলে জুলুম, নির্যাতন, মামলা ও হামলার মধ্য দিয়ে আমাকে জীবন অতিবাহিত করতে হয়েছে। সে সময়ে আমাকে ২৭টি মিথ্যা মামলায় ১৩ বার কারাবরণ করতে হয়েছে।
এমনকি ক্রসফায়ার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায়ও আমার নাম ছিল।
আসন্ন বুধহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে আমি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। তাই আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে আমাকে বিতর্কিত করার ষড়যন্ত্রে নেমেছে।
তার জের ধরেই সম্প্রতি একটি চোরাই গাড়ি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি অনলাইন ও পত্র পত্রিকায় গাড়িটি আমার মৎস্য ঘের থেকে উদ্ধারের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি।
গাড়ি চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ গাড়িটি উদ্ধার করেছে এবং চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকেও আটক করেছে। গাড়ি উদ্ধারের জব্দ তালিকায় ঘটনাস্থল বাউসুলি গ্রামের খোকন সরদারের বাড়ির পাশে খালি জায়গা থেকে উদ্ধারের কথা উল্লেখ রয়েছে। আমার জানামতে, গাড়িটি বাউসুলি গ্রামের আব্দুল মালেকের ছেলে ইলিয়াছ ক্রয় করেছিলেন। আমি সহ আরও অনেকে গাড়িটি ভাড়ায় নিয়ে চালিয়েছি।
গাড়িটি আমার মাছের ঘের থেকে উদ্ধার হয়েছে বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
বরং গাড়ি উদ্ধারে আসা পুলিশ দল আমার সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চাইলে আমি তাদের প্রয়োজনীয় সহযোগিতা করেছি। প্রকৃত ঘটনা অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আশাশুনি উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম ছোট, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিন, আক্তারুজ্জামান ও সাদিক আনোয়ার ছোট্ট উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com