ঢাকাThursday , 26 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্তে ৯১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৯

Majharul islam ঢাকা
আপডেট: 26 November 2026, 21:07

সীমান্তে ৯১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫৯

নিজস্ব প্রতিনিধি: সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অপরাধ দমনে অভিযান চালিয়ে ৯১ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৫৫৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৫৯ জন আসামিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত বিজিবি যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ, আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

আটক মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৫৩৮৮ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি এবং ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি। এছাড়া ৪ হাজার ৬৯০ বোতল বিদেশি মদ, ৮ দশমিক ৭৭১ কেজি হেরোইন, ২১৮ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৭৮ হাজার ৯৮২ পিস ইয়াবা, ১ হাজার ৯৪৩ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৪ হাজার ৭৬৯ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২৯ হাজার ৫৩৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও সীমান্ত দিয়ে অবৈধ পারাপার প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা এবং সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার রোধেও বিজিবি কাজ করছে। সীমান্ত অপরাধ দমনে স্থানীয় প্রশাসন, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com