ঢাকাWednesday , 25 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া

Majharul islam ঢাকা
আপডেট: 25 November 2026, 22:57

আশাশুনিতে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে ঘূর্ণিঝড় মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি (ব্র্যাক) ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) প্রধান কার্যালয়, ঢাকার উপপরিচালক (প্রশাসন) সরাফাত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন, উপ পরিচালক সিপিপি আলমগীর হোসেন, সিনিঃ সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ, পিআইও আমিরুল ইসলাম, ব্র্যাকের রিজওনাল ম্যানেজার ময়নুল ইসলাম, বড়দল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফজাল হোসেন, বড়দল কলেঃ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, প্রধান শিক্ষক বলাই কৃষ্ণ মন্ডল, অবঃ অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, জামায়াতের ইউনিয়ন আমীর মাওঃ ওয়াজেদ আলী, শরিফুল ইসলাম শরিফ, আরিফুল ইসলাম বকুল, সেকেন্দার আলী, আঙ্গুর হোসেন, ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার মিজানুর রহমান, ব্র্যাকের এরিয়া ম্যানেজার সুব্রত কুমার হালদার ও বাকী বিল্লাহ।
সিনিঃ সহকারী পরিচালক (সিপিপি) মুনশী নূর মোহাম্মদের মাঠ পরিচালনায় একঝাঁক শিল্পী, কলা কৌশলী মহড়ায় ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা প্রচার, মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া, উদ্ধার কার্যক্রম পরিচালনা, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং দুর্যোগ-পরবর্তী জরুরি করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক প্রদর্শনী তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, সিপিপির স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মহড়ার মাধ্যমে ঘূর্ণিঝড়প্রবণ উপকূলীয় এলাকার মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, সচেতনতা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। সবশেষে মহড়ায় অংশগ্রহনকারীদের পুরস্কৃত করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com