ঢাকাThursday , 15 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক- ১৭

Majharul islam ঢাকা
আপডেট: 15 October 2026, 23:20

২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক- ১৭

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক, জুয়া, চুরি, নাশকতা ও ইভটিজিংসহ বিভিন্ন মামলায় ১৭ জনকে আটক করা হয়েছে। এ সময় চার মাদক কারবারির কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক সকল ব্যক্তিদের বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন- চাঁদখালী ইউনিয়নের ফতেহপুর এলাকার লিয়াকত গাজীর ছেলে হুসাইন গাজী (২২), কপিলমুনির নাসিরপুর এলাকার কহিনুর বিশ্বাসের ছেলে শহীদ হাসান বিশ্বাস, একই এলাকার হাফিজুল বিশ্বাসের ছেলে হাসিবুল ইসলাম শিমুল এবং মাহমুদকাটির কৃষ্ণপদ দেবনাথের ছেলে প্রদীপ দেবনাথ।

এ বিষয়ে থানার (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, আটক হুসাইন গাজীর কাছ থেকে ১০ পিস, প্রদীপ দেবনাথের কাছ থেকে ১০ পিস, শহীদ হাসান বিশ্বাসের কাছ থেকে ৩ পিস এবং হাসিবুল ইসলাম শিমুলের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ১৫।

এ ছাড়া জুয়ার অভিযোগে ছয়জন, ইভটিজিংয়ের ঘটনায় তিনজন, মসজিদের মোটর চুরি মামলায় একজন, নাশকতা মামলায় একজন এবং পরোয়ানাভুক্ত আরও দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। এসব অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহতভাবে চলতে থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শ্যামনগরে নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ভিএসএল প্রশিক্ষণ

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com