তালায় লিংকেজ তৈরি বিষয়ে অ্যাডভোকেসী সভা
তালায় লিংকেজ তৈরি বিষয়ে অ্যাডভোকেসী সভা
তালা প্রতিনিধি:
বেসরকারি সংস্থা দলিত, খুলনা’র ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েস ফর ডিসঅ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি (আইডিপিডিভিসি) প্রকল্পের আয়োজনে, দাতা সংস্থা ফান্দাজিওন সানজিনো অনলুস ইতালী’র সহযোগীতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তালা উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে লিংকেজ তৈরি বিষয়ে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারেক ইমাম। দলিত’র টেকনোলজি প্রশিক্ষক পবিত্র দাস’র পরিচালনায় এসময় সাংবাদিক জুলফিকার রায়হান, দলিত’র প্রকল্প কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, স্বেচ্ছাসেবক রাজুর দাসসহ মৎস্য অফিসের কর্মীগন এবং উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা মৎস্য দপ্তরের কার্যক্রম, মৎস্য চাষ, মৎস্য ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন, মাছের পরিচর্যাসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

Leave a Reply